Home / গল্প (page 4)

গল্প

ছেঁড়া পুতুল- নির্মাল্য ঘরামী

বাচ্চা মেয়েটি পুতুলটিকে কুড়িয়ে পেয়েছিল একটা ঝোপের মধ্যে- ঘোড়ানিম ও পলাশের ঝোপের আড়ালে।। মাঝে মাঝে দুপুরে ও বেড়িয়ে পড়ত। এদিক-সেদিক ঘুরে ফিরে আসত বাসায়। তবে দিন দু’য়েক হল ওর মাসি যমুনা একটা দোকানে যায় কাজে। সেই সুযোগে সে আরেকটু দূরে চলে গিয়েছিল। আনমনে খেলতে খেলতে বুনো ঝোপের মধ্যে পুতুলটিকে পেয়েছিল। …

Read More »

মেঘলা রিপু- নির্মাল্য ঘরামী

ক্রিঁক……ক্ল্যাং………ক্রিঁক…………ক্ল্যাং…………ক্রিঁক…………ক্রিঁক………..ক্রিঁক………ক্রিঁক………ক্রিঁক…. একটানা এই বিচ্ছিরি আওয়াজটা শুনে ঘুম ভেঙে গেল চন্দ্রমণিজীর। প্রথমে ঘুমের ঘোরে ঠিক বুঝতে পারেন নি, ঘুম ভেঙে গেলেও না, কেননা ঘুমের রেশ তখনো কাটেনি। তন্দ্রালু অবস্থাতেই উঠে বসলেন বিছানায়। নাহ, শব্দটা অ্যালার্মের নয়। সেটার আওয়াজ আলাদা। তাছাড়া বাইরে সূর্যের আলো ফোটেনি। জানালা দিয়ে চেয়ে দেখলেন, দূরে দূরপীন পাহাড়ের …

Read More »

কিটু কি আমাকে ভালোবাসে?-নির্মাল্য ঘরামী

প্রশ্নের সঠিক উত্তরটা এই মুহূর্তেও আমি জানি না। পুরোনো বন্ধুত্ব, অন্তরঙ্গতা, ভাবাবেগ- সবই ঠিক আছে। কিন্তু আমি এখনও পরিষ্কার করে বুঝে উঠতে পারছি না কিটু আমাকে ভালোবাসে কিনা। আচ্ছা, এটা জানার কী খুব দরকার আছে? কিন্তু ভাবনা বাস্তবের সীমানা ছাড়িয়ে কল্পলোকে পাখনা মেলে দেয়। কৌতূহল চরিতার্থ করার ইচ্ছে বড়ই প্রকট …

Read More »

জহুরীর চোখ- নির্মাল্য ঘরামী

স্কুল থেকে ফেরার সময়ে অরুণজীর চোখ হঠাৎই চলে গেল রাস্তার দিকে। কিছুটা দূরে ফুটপাথের উপরে বসে পাগলি মতন একটা মেয়ে তার বোঝা নামিয়ে রেখে কোন রেস্তোরাঁর ফেলে দেওয়া একটা প্যাকেট বের করে সেটা থেকে একমনে হরেক খাবার বের করে খাচ্ছিল। আরে ও বিনসা না! আঁতকে উঠলেন তিনি। আরে কি যা …

Read More »

ডুলুং পাড়ের সিঁড়ি -নির্মাল্য ঘরামী

dulung-parer-siri-ng

খোলা জানালা দিয়ে গণুবাবুর দৃষ্টি চলে গেল ডুলুং-এর দিকে। আগের সেই বেগবতী দিন আর নেই। মজে গেছে নদীটা। যেভাবে তাঁর সূর্য অস্তমিত হয়েছে, ঠিক সেইরকম ছোটবেলার দেখা, অনুভবে পাওয়া প্রাণচঞ্চলা ডুলুং-এর দিন-ও ঘনিয়ে আসছে। নিশ্চিত তিনি। তবু সে একটা চেষ্টা করে চলেছে। মরীয়া হয়ে। কিন্তু তাঁর তো কোন উপায়ও নেই, …

Read More »

রিকভারি সফটওয়্যার@মেঘ_কুয়াশা_খাদ -নির্মাল্য ঘরামী

megh-kuasa-khad-ng

-হঠাৎ চলে গেলে কেন ঋতু? কেন আমাকে একবার-ও জানালে না? -তীব্র সেই মানসিক যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছিলাম না ঋষি। -আমার কথা একবার-ও ভাবলে না। অভিমানভরা গলায় ঋষি বলল, -জান আমি কত খোঁজ করেছিলাম তোমার?

Read More »

এখন বারোটা বাজে -নির্মাল্য ঘরামী

akhon-12ta-baje1-ng

ঘর থেকে বেরিয়ে যাওয়া প্রতুলবাবুকে দেখতে দেখতে বড়ুয়াসাহেব চ্যাটার্জিসাহেবকে বললেন, -কী মনে হয়? -কী? একটু অপেক্ষা করলেন বড়ুয়াসাহেব। দরজা খুলে প্রতুলবাবু বেরিয়ে গেছেন। ধীরে ধীরে সেই দরজাও বন্ধ হয়ে গেল।

Read More »

বাড়ি ফেরা -ইন্দ্রানী ভট্টাচার্য্য

bari-fera-ib

ভালোই চলছিল ট্রেনটা। এমনিতে এই ট্রেনটায় ওঠেন না কিন্তু অফিসে বীরেনবাবুই বলেছিলেন -“আরে মশাই ,এতদিন পর যখন বাড়ি ফিরছেন তখন নয় ট্যাঁকের কড়ি একটু খসলোই বা। প্রতিবারই তো বার পাঁচেক বাস পাল্টে যাতায়াত করেন। এবার নয় আমার কথা শুনে রাতের মেলটা ধরুন। যাবেও ভালো আর দেখবেন ভিড়ও নেই প্রায়। উঠেই …

Read More »

সোনাল -নির্মাল্য ঘরামী

sonal

“আরে এটা সেই সোনাল প্রজাপতি না?” সাদার স্ট্রাইপ দেওয়া হলদে, কালচে সুন্দর বড় সেই প্রজাপতিটাকে ঘরের মধ্যে দেখতে পেয়ে নিজের মনেই প্রায় চেঁচিয়ে উঠলাম আমি। বেশ অনেকদিন পরে এই ধরনের প্রজাপতি আবার চোখে পড়ল। আগে যখন মফস্বলে বড় হয়েছিলাম, তখন বেশ চোখে পড়ত। গাছ-পালা, জঙ্গল-ও ছিল অনেক আমাদের ধারে কাছে।

Read More »

প্যারোল -মৌসুমী পাত্র

parole

“গণেশ! অ্যাই গণেশ! গণশা……গনা……!” গামছাটায় একটা শক্তমতো গিঁট লেগেছে। গণেশেরও রোখ চেপে গেছে। আজ সে গিঁটটার শেষ দেখেই ছাড়বে। “গণশা! কখুন থেকে ডেকছি, হাঁদারাম, মোটামাথা! কানের মাথাট খেছিস নাকি?”, ভিখুর গলার স্বর ক্রমশঃ চড়াইয়ের দিকে।

Read More »