একটা মোটা দড়ি থেকে পাশাপাশি ঝোলানো সারি সারি মৃতদেহ। ছাল ছাড়ানো। গত কদিন ধরেই ব্যস্ততার আর সীমা নেই বুধনের। কোথায় সপ্তগ্রাম, কোথায় পোলবা, কোথায় মগরা, শিয়াখালা, পুইনান- যেখান থেকে পারে মাল জোগাড় করেছে। আজকে বলে একটা বিশেষ দিন! বাবু-বিবিরা সকাল সকাল পতাকা তুলে কুচকাওয়াজ দেখে হাজারো অনুষ্ঠান উপভোগ করে …
Read More »যখন অন্ধকার হাতছানি দিল – নির্মাল্য ঘরামী
আলোটা এবারে দপ করে নিভে গেল। -যাহ! ওর মুখ দিয়ে শব্দটা প্রতিবর্তক্রিয়ার মতন-ই বেরিয়ে এল। এতক্ষণ তাও ভোল্টেজের ওঠাপড়ার সঙ্গে সঙ্গে আর বাইরের বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে আলোটা জ্বলছিল, নিভছিল। কিন্তু এখন সূচীভেদ্য অন্ধকার। আর সেই অন্ধকার ভেদ করে ভেসে আসছে শিল পড়ার শব্দ। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির সঙ্গে …
Read More »স্বপ্নের পরে – নির্মাল্য ঘরামী
-চল, শিনি বলল, -চলে যাওয়ার আগে তোকে একটা ট্রীট দিই। আমি মোবাইলটা কানে ধরে থাকা অবস্থাতেই চোখ তুলে দেওয়াল ঘড়ির দিকে তাকালাম। অনেক কিছু গুছিয়ে নিলেও এটা এখনও অবধি প্যাক করা হয়ে ওঠেনি। ঘড়িতে তখন দুপুর আড়াইটা বাজে। খানিকক্ষণ আগে খাওয়া দাওয়া সেরে কিছুটা বিশ্রাম নিয়ে আবার গোছ-গাছ শুরু …
Read More »।। না ভূতের গল্প ।। কলকাতায় ভূত : আলেয়া – নবকুমার দাস
অন্যের মুখে শোনা কাহিনী নয়। এই কাহিনীগুলো আমার বাড়ন্ত বয়সের অনুভব ও অভিজ্ঞতায় সমৃদ্ধ । সেই ছোটবেলা থেকে ভূতের দেখা পাওয়ার জন্য আমি উদগ্রীব ছিলাম কিন্তু ভূত প্রেত দত্যি দানো আমাকে দেখা দেননি । লোকজনকে ভূতে ধরতে দেখেছি এবং ওঝার তিড়িং বিড়িং লাফালাফি ও জগঝম্প দেখেছি বিস্তর কিন্তু ভূতের দেখা …
Read More »নিঃশব্দে নাও নিশ্বাস- নীলম আহমেদ বশীর (ভাষান্তর ও বাংলায়ন: বদরুদ্দোজা হারুন)
[পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে বিয়ে দেওয়ার মতো একটি কুপ্রথা পাকিস্তানের সিন্ধুপ্রদেশের গ্রাম্য অঞ্চলে আজও প্রচলিত। ধর্মের নামে নারীত্বের এই চূড়ান্ত অপমানে বিচলিত পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক–সাহিত্যিক নীলম আহমেদ বশীর তাঁর কলমকেই বেছে নিয়েছেন প্রতিবাদের অস্ত্র হিসেবে। অমানবিক একটি কুসংস্কারকে ধর্মীয় মোড়কে উপস্থাপন করলে ব্যক্তিজীবনে তার কুফল কতটা মারাত্মক হয়ে উঠতে পারে …
Read More »আজ অভিষেক – নির্মাল্য ঘরামী
-মনে আছে তো, পুলিন বলছিল, -তরশু তোর আবার হাতে রাজকাজ। বলছিল আর মিটমিট করে হাসছিল। অন্য কেউ বললে বীরেন নির্ঘাত খেপে যেত। হয়তো মাথা গরম করে ফেলত। কিছু উল্টো-পাল্টা শুনিয়ে দিত। কিন্তু পুলিনের কথা আলাদা। ওর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। বীরেনের যদি পাঁচজন প্রকৃত শুভার্থী থেকে থাকে এই দুনিয়ায়, …
Read More »শোভাযাত্রা মুন্সী প্রেমচন্দ [মূল গল্প : জুলুস ] – ভাষান্তর ও বাংলায়ন: বদরুদ্দোজা হারুন
[এই গল্পে হয়তো আধুনিকতার চমক নেই, কিন্তু আধুনিক ভারতকে পথ দেখানোর দিশা আছে। গল্পের প্রয়োজনে মূলানুগ থেকে বিচ্যুত না হয়েও দু‘একটি বাক্য বা শব্দ চয়নের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে।] আজকের মিছিলটি হয়েছে ভারতের স্বাধীনতা ও পূর্ণ স্বরাজের দাবীতে। হাতে তেরঙা পতাকা নিয়ে বন্দেমাতরম ধ্বনি দিতে দিতে মিছিলটি বাজারের …
Read More »না ভূতের গল্প – নবকুমার দাস
এই গল্পটি শুনেছিলাম বড় দাদুর কাছে। আমার দুই দাদু মানে মায়ের বাবা ও কাকা বা আমাদের দাদামশাইরা ছিলেন অলিখিত ভূতের গল্পের অফুরান ভান্ডার। বড়দাদু মানে আমার মাতামহ প্রয়াত কিঙ্কর চন্দ্র দাস, প্রকৃত অর্থে ছিলেন আমার গল্পদাদু। কয়েক হাজার লোকায়ত গল্পের আদত খনি ছিলেন তিনি। ভূত-প্রেত, দত্যি-দানো, পেঁচোয় পাওয়া, বোবায় …
Read More »অদ্ভুতুড়ে : মিথ্যে ভূতের সত্যি গল্প – নবকুমার দাস
ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে ? অবশ্য ভূতের পাল্লায় পড়তে নিশ্চয়ই কেউ চায় না। সেই ছোট বেলা থেকে নানা রকম ভূতের গল্প শুনলেও কখনো ভূতের দেখা পাইনি তাই মনে মনে একটা আফসোস আছে । গ্রামাঞ্চলে ভূত, দত্যি, দানো সম্পর্কে বাচ্চা ছেলেরাও জানে। পেঁচোয় পাওয়া, বোবায় ধরা, নিশির …
Read More »ট্রেনে বৃক্ষবপনকারী সেই লোকটি – নির্মাল্য ঘরামী
ভাবিনি যে ভদ্রলোকের সঙ্গে আবারও দেখা হয়ে যাবে। সেদিন যে কৌতূহলটা মনের মধ্যে জমা হয়েছিল, সংকোচে জিজ্ঞেস করতে পারিনি, আজ ঠিক করলাম সেটার নিরসন করতেই হবে। -চিনতে পারছেন? আলতো করে কথাটা হাওয়ায় ভাসিয়ে দিলাম। এমনভাবে, যাতে উনি উত্তর না দিলে গায়ে না লাগে, আর কেউ কথাটা শুনতে …
Read More »
utoldhara.com সপরিবার বাঙলির মনের ঠিকানা