Home / গল্প (page 3)

গল্প

উপেক্ষিতা – মৌসুমী পাত্র

উপেক্ষিতা। মৌসুমী পাত্র

    “দেবী! অনুগ্রহ করে গাত্রোত্থান করুন। ঊষাদেবী রথে আসীন হয়ে গগনপথ পরিক্রমায় বেরিয়েছেন।” ধীরে, অতি ধীরে প্রভাতে কুমুদ প্রস্ফুটিত হবার মতোই নয়নদুটি অর্ধ উন্মীলিত হল ঊর্মিলার। পরক্ষণেই অতিশয় ক্লান্ত অনুভব করলেন তিনি। পুনরায় একটি দিবস অতিবাহিত করার অমোঘ যন্ত্রণা! প্রভাতের অরুণকিরণ স্বচ্ছ তিরস্করণীর আবরণ ভেদ করে গৃহাভ্যন্তরে নানাবিধ আলপনা …

Read More »

কবিতা নয়, গল্প – নির্মাল্য ঘরামী

কবিতা নয়, গল্প/ শিল্পী- পুণ্যতোয়া

  কফিতে খানিকটা চিনি মিশিয়ে স্টিক দিয়ে ভালো করে নাড়াতে নাড়াতে মধু জিজ্ঞেস করল, -তারপর? -আর কী? হাসল সুমন, -সান রে কোম্পানীটায় পোষাল না। যেভাবে খাটাচ্ছে, সেভাবে কমপেনসেট করছে না। এদিকে এই সরকারী চাকরিটা পেয়ে গেলাম। ছেড়ে দিয়ে মালদা থেকে সোজা এখানে। -কাজের চাপ কেমন? কৌতূহলী মুখে মধু কফির কাপ …

Read More »

নোকরি – নির্মাল্য ঘরামী

নোকরি- নির্মাল্য ঘরামী

  পকেট থেকে দামী সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে খানিক চেয়ে দেখল সুনু। বেকার জীবন আজই শেষ হচ্ছে। কিন্তু যে বেকার জীবনে বিড়ি না খেয়ে সিগারেট, বিশেষ করে দামী সিগারেটের দিকে অপাঙ্গে চেয়ে দেখত ও, কই আজ চাকরি পেয়ে এই দামী সিগারেটের প্যাকেটটা হাতে নিয়েও কেন আর সুখটান দিতে ইচ্ছে করছে …

Read More »

ঠিকানা – নির্মাল্য ঘরামী

ঠিকানা/ নির্মাল্য ঘরামী

  -না, তুমি মারা যেতে পার না। আমি বিষণ্ণ, দুর্বল গলায় বলে উঠলাম। -আমি ঠিক-ই আছি। তালগোল পাকানো ঠোঙার মতন ভাঙাচোরা কণ্ঠে আমার স্ত্রী বলে উঠল। কথা বলতে ওর বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু নিজেকে সুস্থ দেখাবার আপ্রাণ প্রচেষ্টায় শরীরের সব শক্তি একত্র করে সে আমার দিকে তাকিয়ে নিজেকে প্রকাশ করতে …

Read More »

বিধবা – নির্মাল্য ঘরামী

বিধবা- নির্মাল্য ঘরামী

  -এই মুড়িটা খেয়ে দেখুন জবুদা, পিসীমা বললেন, -আমি একটু চা করে নিয়ে আসছি। বলে বারান্দায় বসে থাকা জবুদা’র হাতে মুড়ির একটা বাটি ধরিয়ে দিয়ে ভিতরে চলে গেলেন পিসীমা। আর সেই গমনপথের দিকে দেখতে দেখতে কেমন সংকুচিত হয়ে উঠছিলেন জবুদা। খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলেন মুড়ির বাটিতে। বেশ …

Read More »

অজৈব- নির্মাল্য ঘরামী 

অজৈব- নির্মাল্য ঘরামী

  ওরা ওকে আড়াল-আবডাল থেকে নজরে রেখেছিল। পূর্ণিমা রাত হওয়ার কোন অসুবিধে হল না। এবারে আর চাটনিকে কেউ ছাড়ল না। ও যে ডাইন, তার নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে। মঙ্গল–একেশ্বরও কিছু বলতে বা করতে পারল না। ওদের কথা শুনবেটা কে? সবাই তখন নিজের নিজের স্বাস্থ্য-সম্পদের রক্ষা করতে মরীয়া! চাটনি যে সিংরাই …

Read More »

জাগরণ – নির্মাল্য ঘরামী

জাগরণ- নির্মাল্য ঘরামী

  তখনও ছটফট করছিল ছাগলটার শরীরটা। চারখানি পা তার এলোমেলো নড়ছিল। যদিও দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাও শরীরের স্পন্দন তার থামেনি। পেটটা থেকে থেকেই ওঠা নামা করছিল। কাটা গলাটা থেকে তখনও তাজা রক্ত বেরোচ্ছিল। অনেকটা তাজা রক্ত বেরিয়ে ভিজিয়ে দিয়েছিল সামনের ঘাস। ক্রমশ রক্ত ছড়িয়ে পড়ছিল আরও দূরে। …

Read More »

হিমেল কুয়াশা তখন- নির্মাল্য ঘরামী

অযোধ্যা পাহাড়

      -আচ্ছা, এই নদীটার নাম কী? নুড়ি পাথর দিয়ে প্রায় সম্পূর্ণ পরিবৃত একটা ছোট্ট নদী দেখিয়ে জানতে চাইল মাধবী। এই গরমে তির–তির করে সামান্য জল বয়ে যাচ্ছে সেটাতে। সামনের পাহাড় দু’টির মধ্যে দিয়ে বেরিয়ে এসে সেটা ক্রমশ চওড়া হয়ে গেছে ভাটির দিকে। নদীটির দুই তীর পলাশ, কুসুম, মহুল, …

Read More »

এখন কাজের সময়- নির্মাল্য ঘরামী

সুশীলা ওকে অনুরোধটা না করলে, হয়তো কাজটা হাতেই নিত না ভুবন। ফেসবুকে যোগাযোগ আছে ওরে সঙ্গে, যদিও তা অনিয়মিত। বাল্যের সেই টানটা হয়তো নেই, কিন্তু একটা চার্ম কি থেকে যায় না? আর এমনিতে মেয়েটা ওর থেকে কোনদিন কোন সাহায্য চায় নি। ফলে বাস্তববুদ্ধি সম্পন্ন মধ্য যৌবনে পৌঁছে গিয়েও ওকে না …

Read More »

ফাঁদ- নির্মাল্য ঘরামী

গল্প

ক্লান্ত এক সন্ধ্যায় একাকী ফাঁদের পাশে বসে লোকটা আজ ভেবে দেখল যে সে অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছে পাখিটিকে ধরার। নয় নয় করেও কয়েক হাজার বছর হয়ে গেল। এটাকে ধরতে পারলেই আর কোন চিন্তা নেই। সমস্যা এটা যে এই পাখিটাকে ধরতে গেলেই এর সঙ্গী অন্য পাখিটা চলে আসছে। সঙ্গীটি মারাত্মক। …

Read More »