আজই ফোনটা ডেলিভারি দিয়ে গেলো। অনলাইনে একবার দেখেই ভারি পছন্দ হয়ে গেছিল সমীর রায়ের। অনেকদিন ধরেই শখ ছিল এমন একটা অ্যান্টিক লুকের হ্যান্ডসেট কেনার। লেখক মানুষ। পছন্দগুলোও বেশ একটু কেতাবি ধরনের। বৈঠকখানা ঘরে গ্র্যান্ড ফাদার ক্লকের পাশেই যে মেহগনি কাঠের তেপায়াটা আছে তারই ওপর রাখলেন ফোনটা। টেলিফোন কোম্পানীতে …
Read More »বিস্মৃত ব্যক্তিত্ব রথীন্দ্রনাথ : বহুমুখী প্রতিভার নিভৃত বিচ্ছুরণ – রঞ্জন চক্রবর্ত্তী
রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন অশেষ গুণসম্পন্ন মানুষ। সারা জীবন তিনি নিরলসভাবে দক্ষতার সঙ্গে বিভিন্ন কাজ করে গেছেন, কিন্তু তা করেছেন নীরবে এবং লোকচক্ষুর আড়ালে। নিজের জীবনচর্যায় রথীন্দ্রনাথ বরাবরই পিতা রবীন্দ্রনাথের একনিষ্ঠ অনুগামী ছিলেন। একদা নিজের জন্মদিনে নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে একটি চিঠিতে তিনি লিখেছিলেন — “বাবাকে যত …
Read More »চলো মন নিজ নিকেতনে – বুদ্ধদেব চট্টোপাধ্যায়
সক্কাল বেলা ৷ বেগটা বেশ চাগাড় দিয়ে উঠেছে। গামছার ফুটোটা ম্যানেজ করে নো ম্যানস ল্যাণ্ডে চালান করার চেষ্টা চালাচ্ছি ঠিক এই রকম সময়ে মোবাইলটা বেজে উঠল। অসময়ে ফোন, বেগ চেপে ধরে হ্যালো করলাম । ওপাশ থেকে বিদেশী কণ্ঠে প্রশ্ন, “ইস্ দিস্ গ্র্যাম ঘ্রৌ স্পিকিং ? ঘ্র্যাম ঘ্রৌ?!” যুগপৎ প্রশ্ন …
Read More »সবার ঢঙে ঢঙ মেশাতে হবে ~ যশোবন্ত্ বসু
নবকান্ত নস্কর বাইরে বেরোলেই চোখেমুখে একপিস কৃত্রিম মিঠেপানা হাসি আলতো ঝুলিয়ে ঘুরে বেড়ান। সবসময়। কারণ নবকান্ত নস্কর সেলেব্রিটি হয়ে গেছেন ! এই সেদিন পর্যন্ত তিনি কেরানিগিরি করতেন। সাইকেলে ডোরাকাটা নাইলনের থলি ঝুলিয়ে বাজারে যেতেন। ফিরে এসে গামছা পরে কলতলায় স্নান করে ভাত, ডাল, লাউ বা কুমড়োর তরকারি খেয়ে …
Read More »গিনি-পিগের বাসা – নূপুর রায়চৌধুরী
কমনরুমে ঢুকতে ঢুকতেই মিস টিউলিপের কথাটা কানে এল দিয়ার। ইকুয়েডরে নাকি এখন গিনি-পিগ ফেস্টিভ্যালের মরসুম, গিনি-পিগদের ঐতিহ্যগত পেরুভিয়ান পোশাকে সাজিয়েগুজিয়ে খুব মজা করা হয়। শুনেই চমকে ওঠে দিয়া, চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে সেদিনের ঘটনা, বহুযুগের চাপা-পড়া ক্ষতে কেউ যেন একটা …
Read More »কদলীপ্যাথি চিকিৎসাধীন বাঘু – মৌসুমী পাত্র
বিচ্ছিরি গরম পড়েছে! একেবারে বাঘিপিসী-মার্কা! বাঘুর অন্ততঃ তাই-ই মনে হচ্ছে! বাঘিপিসী যেমন সব সময় ফুটছে তো ফুটছেই, কিসে যে উনি খুশি হবেন বোঝাই দায়- আগুন ঝরিয়ে যাচ্ছেন তো ঝরিয়েই যাচ্ছেন! আকাশের সূর্যস্যারও হয়েছেন তেমনই, মাথা গরম করে বসে আছেন তো বসেই আছেন! সেই সন্ধেবেলা হলে তাঁর নাকে তেল …
Read More »বেরঙে রঙে – সোমক সেনগুপ্ত
আমরা এমন একটা প্রজন্ম যারা কিছুটা হলেও অভাব দেখেছি। ভাই-বোনে হাফ হাফ ডিম খেয়েছি, ডুগি-তবলার মতো! মা ডিম ভেজে আলু দিয়ে ঝোল করতো! বড় হয়ে বুঝেছি ওটা মধ্যবিত্ত সাশ্রয়ের একটা পন্থা! লন্ঠনের আলোয় পড়েছি! হলুদ রঙের বাল্ব কমন ছিলো! জানলা দিয়ে টিউবের সাদা আলো তো প্রাচুর্যের প্রকাশ! ছোটো টেবিল …
Read More »যে-কথা যায় না বলা শুধু বোঝা যায় ~ [ Dig-B-র প্রোফাইল থেকে ] – যশোবন্ত্ বসু
দিগ্বিজয় সাধুখাঁ প্রচণ্ড সংকটে পড়েছে। একেবারে ধর্মসংকট যাকে বলে। হাতে স্মার্টফোন আসা ইস্তক বেশ আনন্দে, খুশিতে, শ্লাঘায়, উত্তেজনায় দিন কাটছিল। জীবনের প্রতিটি ঘটন ও অঘটন ছবি তুলে ফেসবুকে পোস্ট করে যে আত্মপ্রসাদ ও তৃপ্তি লাভ করে এসেছে দিগ্বিজয় , অমৃত তার কাছে কোথায় লাগে ! ছেলের জন্মদিনের আশীর্বাদ চাওয়া, …
Read More »বর্ষা মঙ্গল – বুদ্ধদেব চট্টোপাধ্যায়
অবশেষে বর্ষা আসিল । উহা আগের মতো পৃথুলা, মেদবতী নাই। কালের গতিকে স্লিমকায়া হইয়াছে। এই স্লিম, ছিমছাম বর্ষাই আমাদিগের বিশেষ পছন্দ । উহা কার্য সাধনে বাধাসৃষ্টি করেনা। বর্তমান সময়ে মনুষ্য জগৎ কী বিপুল কর্মব্যস্ত তাহা অবলোকন করিয়া স্বয়ং ঈশ্বর তাহার অভিলাষ কিঞ্চিৎ সংবরণ করিয়াছেন। জল ছাড়িতেছেন। তবে মৃদু মৃদু …
Read More »‘সশস্ত্র এক আধুনিক কবি’:শামশের আনোয়ার – বদরুদ্দোজা হারুন
বড় নিঃশব্দে চলে গেল শামশের আনোয়ারের চলে যাওয়ার দিন, ১২ জুন l ১৯৪৪ সালে ৩০ এপ্রিল, ঘড়ির কাঁটা ১২ টার ঘর ছুঁতেই জন্ম হয়েছিল তাঁর মুর্শিদাবাদ জেলার সালার-সংলগ্ন ‘রাজাদের গ্রাম’ তালিবপুরের মাটিতে এক বনেদি পরিবারে l কিন্তু বনেদিয়ানার ফকর তিনি পরিহার করে চলতেন l এ বিষয়ে প্রশ্ন করলে ভেতরে …
Read More »
utoldhara.com সপরিবার বাঙলির মনের ঠিকানা